নবাবগঞ্জে উপজেলা আ’লীগের সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সভা

মো. নাজমুল হোসেন: ঢাকার নবাবগঞ্জে কৈলাইল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. পান্নু মিয়ার উপর পৈশাচিক আক্রমণকারীদের উপযুক্ত শাস্তির দাবিতে প্রতিবাদ সভা ও সাংবাদিক সম্মেলন করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (৯জুন) দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা আওয়ামীলীগ ও ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে এ প্রতিবাদ সভা ও সাংবাদিক সম্মেলন করা হয়। উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ ঝিলু অনুষ্ঠানের সভাপতিত্ব করেন।

উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক জালাল উদ্দিনের সঞ্চালনায় সাংবদিক সম্মেলনে বক্তব্য রাখেন, ইউপি চেয়ারম্যান আলীমুর রহমান খান পিয়ারা, ইব্রাহীম খলিল, ড. শাফিল উদ্দিন , বাবু নন্দ লাল সিং , মাসুদুর রহমান, রিপন মোল্লা, আব্দুল জলিল বেপারী, দেওয়ান তুহিনুর রহমান তুহিন প্রমুখ।

এসময় তাদের বক্তব্যে একটাই দাবি ছিলো আক্রমণকারী যেই হোক না কেনো, কোন ধরনের স্বজনপ্রীতি না করে তাদের যেনো আইনের আওতায় এনে দৃষ্টান্তমুলক শাস্তি দেওয়া হয়।

উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জালাল উদ্দিন তিনি তার বক্তব্যে বলেন, একজন আওয়ামীলীগ নেতা ও সরকার দলীয় চেয়ারম্যান হয়েও এভাবে বর্বর হামলার শিকার হয়েছেন। এক্ষেত্রে আমরা যে নিরাপদে আছি তার গ্যারান্টি কি? আমি এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে নাসির উদ্দিন আহমেদ ঝিলু বলেন, একজন চেয়াম্যান এভাবে  পৈশাচিক আক্রমণের শিকার হবেন আমরা তা ভাবতেও পারিনি। ইতমধ্যে ১২ জন আসামী গ্রেফতার হয়েছে। আসামীরা যাতে উপযুক্ত শাস্তি পায় তার ব্যবস্থা করা হবে। সেই সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসকারী শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা ও ঢাকা-১ আসনের সাংসদ সালমান এফ রহমান বিষয়টি অবগত আছেন। তিনি এঘটনায় তীব্র নিন্দা ও দুঃখ প্রকাশ করেছেন। এসময় উপজেলা চেয়ারম্যান আরোও বলেন, আপনারা যেহেতু রাজনীতি করেন। তাই আপনাদের পক্ষে ও বিপক্ষে লোক থাকবে এটাই স্বাভাবিক। তাই আমাদের সকলকে সাবধানে চলাচল করতে হবে।

উল্লেখ্য গত ২৯জুন বিকালে উপজেলা পরিষদ হতে বাড়িতে যাওয়ার পথে কৈলাইল ইউনিয়নের দড়িকান্দা এলাকায় পান্নু মিয়া এ হামলার শিকার হন। এতে ৩০ জন আসামী করে নবাবগঞ্জ থানায় মামলা করা হয়েছে। বর্তমানে আহত ইউপি চেয়ারম্যান পান্নু মিয়া ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

সংবাদ সম্মেলনে আহত পান্নু মিয়ার বড় মেয়ে ডা. শারমিন আক্তার পলি, ছোট ছেলে রাজভীর আহমেদ সভু, মেয়ের জামাই শফিকুল ইসলাম রাসেল সহ বিভিন্ন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সাধারন সম্পাদকরা উপস্থিত ছিলেন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *