নবাবগঞ্জে ইউএনও’কে ফুল দিয়ে শুভেচ্ছা

নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সচিব সমিতি (বাপসা) ঢাকা জেলা শাখা নবগঠিত কমিটির নেতৃবৃন্দরা ঢাকার নবাবগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) এইচএম সালাউদ্দীন মনজু সঙ্গে ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় করেছেন। বৃহস্পতিবার বেলা ১১টায় নির্বাহী অফিসারের কার্যালয়ে কমিটির সকলে উপস্থিত হয়ে শুভেচ্ছা বিনিময় করেন।

এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সচিব সমিতি (বাপসা) ঢাকা জেলা শাখা নবগঠিত কমিটির সভাপতি মীর আব্দুল বারেক, সিনিয়র সহসভাপতি মো. জাকির হোসেন, সহসভাপতি মো. মহসীন মিয়া, মো. কালিম উল্ল্যাহ, মো. আজিজুল ইসলাম, খুরশিদ আলম সাগর, সাধারণ সম্পাদক মো. আবুল কালাম আজাদ, সহসাধারণ সম্পাদক মুহাম্মদ নাহিদ হোসেন প্রমুখ।

বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সচিব সমিতি (বাপসা) কেন্দ্রীয় কমিটির সভাপতি এইচএম রেজাউল করিম তুহিন ২৯ ডিসেম্বর স্বাক্ষর করে এ কমিটির অনুমোদন দেন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *