নিজস্ব প্রতিবেদক : ঢাকার নবাবগঞ্জ উপজেলার শোল্লা ইউনিয়নের সোনাপুর গ্রামে ঈদকে সামনে রেখে অসহায় ও দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার (১৬ জুলাই) দুপুরে স্থানীয় বাসিন্দা মেরিন ইঞ্জিনিয়ার বি এম সাইফুল মোর্শেদের উদ্যোগে তার নিজ বাসায় ২০৫টি পরিবারের মাঝে এসব ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, শোল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেওয়ান তুহিনুর রহমান (তুহিন), কোন্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খলিলুর রহমান, ৭নং ইউপি সদস্য মোহন মিয়া, শোল্লা ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. ওমর ফারুক শারিফী, কাইয়ূম মিয়া, হানিফ মিয়া, ছায়েদুর রহমান, সাইমন নেছা, আশাদুর রহমান, নিজামুল ইসলাম, ও জাকির বেপারী প্রমুখ।
