নিজস্ব প্রতিবেদক: ঢাকা নবাবগঞ্জের সোনাতলা কওমি মাদরাসার প্রিন্সিপাল হাফেজ মাওলানা মুফতি শফিকুল ইসলাম ও নবাবগঞ্জ উপজেলা বিএনপি নেতা কাওসারের ছেলে অসুস্থ হয়ে ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন ।
মঙ্গলবার রাতে অসুস্থ মুফতি মাওলানা শফিকুল ইসলাম ও আগলা ইউনিয়নের আগলা মাঝপাড়ার কায়সার এবং তার ছেলেকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের কার্ডিয়াকে ছুটে যান ঢাকা-১ দোহার-নবাবগঞ্জের জামায়াতে ইসলামীর ব্যারিস্টার মুহাম্মদ নজরুল ইসলাম।
এসময় জামায়াতের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ব্যারিস্টার নজরুল ইসলাম অসুস্থ পরিবারের খোঁজ খবর নিয়ে মহান আল্লাহর দরবারে তাদের সুস্থতা কামনা করেন
