নবাগত শিক্ষার্থীদের  সহায়তায় ডি.এন কলেজ ছাত্রদলের ‘হেল্প ডেস্ক’

ঢাকা নবাবগঞ্জে সরকারি দোহার নবাবগঞ্জ কলেজে উচ্চ মাধ্যমিক  ২০২৫-২৬ সেশনের ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের  সহায়তায় হেল্প ডেস্কসহ নানা সহায়তা প্রদান করেছে সরকারি ডিএন কলেজ শাখা ছাত্রদল। আজ সোমবার  সংগঠনটির পক্ষ থেকে এ আয়োজন করা হয়। কলেজ  ঘুরে দেখা যায়, ছাত্রদলের নেতাকর্মীরা পানি, কলমসহ বিভিন্ন সামগ্রী নিয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সহায়তা করছেন। প্রয়োজনীয় তথ্য প্রদানে সাহায্য করছেন।
এ সময় উপস্থিত ছিলেন— সরকারি ডিএন কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মনির ইকবালের, ছাত্রদল নেতা তানজিদ আহমেদ মুন্না খান, মোহাম্মদ সুমন, মো: আসিফ, শাহরিয়ার মৃধা, রাফি দেওয়ান, দেওয়ান আল আরাফাত, আপন রহমানসহ দলের অন্যান্য নেতাকর্মীরা। তারা শিক্ষার্থীদের মোবাইল, ব্যাগ ও প্রয়োজনীয় জিনিসপত্র জমা রাখা, কলম, পানি দিয়ে  সহায়তা করেছেন।
ছাত্রদল নেতা তানজিদ আহমেদ মুন্না খান  বলেন, ‘ জাতীয়তাবাদী ছাত্রদল সবসময় শিক্ষার্থীদের পাশে আছে। সেই ধারাবাহিকতায় এবারও আমরা শিক্ষার্থীদের জন্য এ উদ্যোগ নিয়েছি। শিক্ষার্থী ও অভিভাবকরা যাতে কোনো সমস্যায় না পড়ে, তার ব্যবস্থা করেছি। ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাকের নির্দেশনায় ছাত্রদল সকল ভালো কাজের সঙ্গী হবে ইনশাআল্লাহ।  এই শিক্ষার্থীরা আগামী দিনে বাংলাদেশের ভবিষ্যৎ, তাদের জন্য কিছু করতে পারা অনেক আনন্দের বিষয়।
ছাত্রদলের এ আয়োজনকে ব্যতিক্রমী উদ্যোগ হিসেবে প্রশংসা করেছেন শিক্ষার্থী ও অভিভাবকেরা। সার্বিক সহযোগিতা পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে হাসিমুখে ছাত্রদলকে ধন্যবাদ জানাতেও দেখা গেছে শিক্ষার্থীদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *