মোহাম্মদ আককাস আলী : নওগাঁ-৩ আসনের ইসলামী আন্দোলন এর মনোনীত হাতপাখার এমপি পদপ্রার্থী মুফতী নাছির বিন আসগরের ব্যাপক গণসংযোগ। তিনি সোমবার বিকালে ৯নং চেরাগপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী চান্দা বাজারে গণসংযোগ করেন। এ সময় তাঁর সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মহাদেবপুর উপজেলা শাখার সেক্রেটারি মুফতী মারেফুল ইসলাম, সাবেক সভাপতি মাওলানা জাকারিয়াসহ ইসলামী আন্দোলন এর নেতাকর্মীরা।
তিনি চান্দা বাজারের গণসংযোগ শেষে উপজেলার ভীমপুর ইউনিয়নের বাগাচারা মাদ্রাসায় যান। এসময় উঞ্চ অভ্যর্থনা জানান জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ নওগাঁ জেলা শাখার সভাপতি ও বাগাচারা মাদ্রাসার মহাপরিচালক মাওলানা মোশাররফ হোসেন সিরাজী।এসময় উপস্থিত ছিলেন মুরব্বি ও যুবক ভোটারবৃন্দ। ভীমপুরের গণসংযোগ শেষে উপজেলার রাইগাঁ ইউনিয়নের রহাট্রা মাদ্রাসায় তাশরিফ নিয়ে যান ও বয়ান করেন মুফতী নাছির বিন আসগর। উল্লেখ্য,সমাজকে দুর্নীতিমুক্ত করতে সমাজের সচেতন ভোটারেরা মুফতী নাছির বিন আসগরকে এমপি হিসাবে পেতে চায়।
