নওগাঁয় সরকারি সম্পত্তি থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবীতে মানববন্ধন

মো.আককাস আলী,নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁ সদর উপজেলার শৈলগাছীর দিঘিরপাড়ে অবৈধভাবে গড়ে তোলা স্থাপনা উচ্ছেদের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। রবিবার সকাল ১০ টায় রামরায়পুর দিঘিরপাড়ে শৈলগাছী ইউনিয়নের এলাকাবাসীর আয়োজনে অনুষ্ঠিত ঘন্টাকালব্যাপী মানববন্ধনে নেতৃত্ব দেন শৈলগাছী ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি মোয়াজ্জেম হোসেন সরদার।

মানবন্ধনে বক্তব্য রাখেন, ইউনিয়ন আওয়ামীলীগের প্রচার সম্পাদক হেলাল সরদার, ইউনিয়ন সেচ্ছাসেবকলীগের সভাপতি শাহাদত হোসেন, বীর মুক্তিযোদ্ধা সেকেন্দার আলী মাস্টার, মো. সজিব হোসেন, আব্দুল মান্নান প্রমূখ।

বক্তারা বলেন, দিঘিরপাড়ে সরকারি সম্পত্তিতে অবৈধভাবে গড়ে তোলা স্থাপনা উচ্ছেদসহ হামলাকারী শৈলগাছী ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল গফুর ও তার সন্ত্রাসী বাহিনীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করেন। মানববন্ধনে এলাকার সহস্রাধিক নারী ও পুরুষ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *