নওগাঁয় মাছ-মাংশ ডিমের বাজার অস্তির : বিপাকে ক্রেতারা

মে.আককাস আলী, নওগাঁ জেলা প্রতনিধি : নওগাঁয় সপ্তাহের ব্যবধানে দাম বেড়েছে মাছ-মাংশ, মুরগি ও ডিমের দাম। প্রাণঘাতী করোনা ভাইরাসকে পুজি করে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ীরা বাজারকে অস্তির করে তুলেছে। সাধারণ খেটে খাওয়া ক্রেতার বিপাকে পড়েছে। বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, কেজিতে রুই মাছের দাম বেড়েছে ২০ থেকে ৪০টাকা,প্রকার ভেদ অনান্য মাছের দাম বেড়েছে ২০ থেকে ৩০টাকা। এক লাফিয়ে ডিমের দাম বেড়েছে প্রতি হালিতে ৫ থেকে ৬টাকা। মুরগীর বাজার অস্তির। সপ্তাহের ব্যবধানে ১১০টাকা কেজির বয়লার মুরগীর দাম বেড়েছে ১৭০থেকে ১৮০টাকা। প্রকার ভেদে অন্যান্য মুরগীর দাম বেড়েছে (প্রতি কেজি) ৪০থেকে ৫০টাকা। আর অপরিবর্তিত আছে গরু ও খাসির মাংস। গরু সাড়ে ৫শ টাকা, খাছি সাড়ে ৬শ থেকে ৭শ টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *