নওগাঁয় ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান

মোহাম্মদ আককাস আলী,নওগাঁ : “নিজ আঙিনা পরিষ্কার রাখি, ডেঙ্গু মুক্ত নওগাঁ গড়ি”  এই স্লোগানকে সামনে রেখে নওগাঁয় বিভিন্ন উচ্চ বিদ্যালয় ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছাত্রছাত্রীরা ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছেন। সোমবার (১লা সেপ্টেম্বর) সকাল ১০ টা থেকে এই অভিযান অব্যাহত রয়েছে।
 মশার প্রজনন ক্ষেত্র ধ্বংস করতে এবং জনসচেতনতা বাড়াতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হচ্ছে। এসব অভিযানে জনসাধারণের বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান ও সরকারি-বেসরকারি অফিস পরিচ্ছন্ন রাখার উপর জোর দেওয়া হচ্ছে, যাতে এডিস মশার বিস্তার রোধ করা যায় এবং ডেঙ্গুর প্রাদুর্ভাব কমে আসে।
এডিস মশা সাধারণত পরিষ্কার ও স্থির পানিতে জন্মায়। তাই এই অভিযানগুলোতে সম্ভাব্য মশার প্রজনন ক্ষেত্র, যেমন টবে বা জমে থাকা পানি, ধ্বংস করার উপর গুরুত্ব দেওয়া হয়।
ডেঙ্গু প্রতিরোধে ব্যক্তি পর্যায়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার গুরুত্ব সম্পর্কে জনসাধারণকে সচেতন করা হয়। এনায়েতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এর  পরিষ্কার-পরিচ্ছন্নতার চিত্র তুলে ধরা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *