ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন

মো.রকিবুল হাসান বিশ্বাস: মানিকগঞ্জের সিংগাইরে দেশ জুড়ে নারী ও শিশু ধর্ষণসহ সকল পাশবিক নির্যাতনের প্রতিবাদে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১১ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে সিংগাইর বাসষ্ট্যান্ডে খেলাফত মজলিস সিংগাইর শাখার আয়োজনে মাওলানা গিয়াসউদ্দিনের সভাপতিত্বে মুফতি আবু বক্কর এর সঞ্চালনায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ মানববন্ধনে বক্তব্য রাখেন-খেলাফত মজলিস, জেলার নির্বাহী সদস্য মাওলানা ইসমাইল হোসেন খান,উপজেলার সাধারণ সম্পাদক পূর্ব হাফেজ জাহাংগীর আলম,সাধারণ সম্পাদক পশ্চিম সিরাজুল ইসলাম,পৌরসভাপতি মাওলানা সাইফুল ইসলাম সাধারণ সম্পাদক ডি.এম ফরিদ,যুগ্ম সম্পাদক মাওলানা আরিফুল ইসলাম প্রমুখ। এ মানববন্ধনে শতাধিক খেলাফত মজলিসের সদস্য  ও মাদ্রাসা ছাত্র অংশগ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *