দ্বিতীয় বিয়ে করলেন অলরাউন্ডার মোসাদ্দেক

প্রথম স্ত্রী সামিরাকে ডিভোর্সের পর দ্বিতীয় বিয়ে করলেন জাতীয় দলের ক্রিকেটার মোসাদ্দেক হোসেন সৈকত। ময়মনসিংহের কাচিঝুলিতে শনিবার (১১ জুলাই) ঘরোয়াভাবে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। মোসাদ্দেকের বর্তমান স্ত্রীর নাম উম্মে তামান্না। ফেসবুক স্ট্যাটাসে জীবনের নতুন অধ্যায়ের জন্য দোয়া চেয়েছেন এ অলরাউন্ডার।

জানা গেছে, ২০১২ সালে খালাতো বোন সামিরা শারমীনের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন মোসাদ্দেক। তাদের সংসারে ভাঙনের কথা প্রকাশ্যে আসে ২০১৮ সালের আগস্টে। নির্যাতন ও ১০ লাখ টাকা যৌতুক দাবির অভিযোগে মোসাদ্দেকের বিরুদ্ধে তার আগের স্ত্রী সামিরা মামলা করেন। মামলায় মোসাদ্দেকের মা পারুল বেগমকেও আসামি করা হয়।
তাতে দুই পরিবারের মাঝে তিক্ততা আরও বাড়ে। এনিয়ে অনেক ঝামেলা পোহাতে হয়েছে মোসাদ্দেককে। একপর্যায়ে স্ত্রীকে ডিভোর্স দেন মোসাদ্দেক। করোনা পরিস্থিতিতে এবার ঘরোয়াভাবে বিয়ে করলেন মোসাদ্দেক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *