নিজস্ব প্রতিবেদক : ‘রক্ত হলো স্রষ্টার দান, বাঁচাতে পারে সৃষ্টির প্রাণ।’ এই স্লোগানকে সামনে রেখে ঢাকার দোহার উপজেলার জয়পাড়া ডিগ্রী কলেজে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও জনসচেনতা কর্মসূচির আয়োজন করেছে দোহার ব্লাড ব্যাংক। শনিবার (২০ আগস্ট) লটাখোলা আশা ক্লিনিক, জয়পাড়া কলেজ রোবার স্কাউট এবং একঝাক নিবেদিত স্বেচ্ছাসেবী কর্মীর সহযোগিতায় এ কর্মসূচির আয়োজন করা হয়।
এসময় কলেজের শিক্ষকবৃন্দসহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
