দোহার প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন : সভাপতি তারেক রাজীব, সম্পাদক আতাউর সানী

দোহার প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন হয়েছে। সভাপতি ও সাধারণ সম্পাদক পদে একাধিক প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় ২০২৪-২৭ মেয়াদের নির্বাচনে নিউজ ৩৯ এর সম্পাদক মু. তারেক রাজিবকে সভাপতি ও বিজয় টিভির ঢাকা দক্ষিণের প্রতিনিধি মো. আতাউর রহমান সানীকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়েছে।

সোমবার (১৩ জানুয়ারি) ঢাকার দোহার উপজেলায় অবস্থিত দোহার প্রেসক্লাবে নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক শেখ সোহেল রানা, যুগ্ম আহ্বায়ক সুজন হোসেন ও সাইফুল ইসলাম বিজয়ী প্রার্থী হিসেবে তাদের নাম ঘোষণা করেন।

এ ছাড়া আরো কিছু পদে একাধিক প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় গঠনতন্ত্র অনুযায়ী একক প্রার্থী হিসেবে সকলকে বিজয়ী ঘোষণা করা হয়েছে। বিজয়ী প্রার্থীরা হলেন- সিনিয়র সহ-সভাপতি পদে সমকালের প্রতিনিধি মাহবুবুর রহমান টিপু, সহ-সভাপতি পদে মো. অলি আহম্মেদ, সহ-সাধারণ সম্পাদক পদে এশিয়ান টিভির প্রতিনিধি আবু নাঈম মোহাম্মদ তাইমিয়া, দপ্তর সম্পাদক পদে দৈনিক আজকের দর্পণের প্রতিনিধি নাজনীন শিকদার, অর্থ সম্পাদক পদে দৈনিক আজকের পত্রিকার প্রতিনিধি মো. শরীফ হাসান, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে দৈনিক খবরের আলোর প্রতিনিধি মো. আসাদ মাহমুদ, তথ্য ও গবেষণা সম্পাদক পদে দৈনিক খবর পত্রের প্রতিনিধি মো. কামাল হোসেন ও  ক্রীড়া সম্পাদক পদে দৈনিক সকালের সময়ের প্রতিনিধি মো. আল আমিন হোসাইন।

এ সময় নবনির্বাচিত সাধারণ সম্পাদক আতাউর রহমান সানী দোহার প্রেসক্লাবের সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, আপনারা সকলে আমার প্রতি আস্থা রেখেছেন বলেই আজ আমি টানা দ্বিতীয় বার সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হতে পেরেছি। তাই ভবিষতেও যেন আমি আমার কাজের মাধ্যমে আপনাদের এ আস্থা বজায় রাখতে রাখতে পারি, সে লক্ষ্যেই এগিয়ে যাব ইনশা আল্লাহ।

নবনির্বাচিত সভাপতি মু. তারেক রাজিব বলেন, আমাকে সভাপতি নির্বাচিত করায় সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আমি দোহার প্রেসক্লাবের সকল সদস্যদের মানোন্নয়নে কাজ করে যাব ইনশা আল্লাহ।

নির্বাচনে দোহার থানা পুলিশ সার্বিক সহযোগিতা প্রদান করেন। উপস্থিত ছিলেন দোহার প্রেসক্লাবের সকল সদস্য, উপজেলায় কর্মরত সকল সাংবাদিকবৃন্দসহ দোহার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিগণ। পরে কমিটি ঘোষণা শেষে নবনির্বাচিতদের ফুল দিয়ে বরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *