নিজস্ব প্রতিনিধি : ঢাকা জেলা পরিষদের পক্ষ হতে স্বাস্থ্য উপকরণ বিতরণ করা হয়েছে। শনিবার (০৩ জুলাই) সকাল থেকে দোহার-নবাবগঞ্জ দুই উপজেলার প্রধান প্রধান সড়ক ঘুরে ভ্রাম্যমাণভাবে এসব স্বাস্থ্যসামগ্রী বিতরণ করেন ঢাকা জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. মাহবুবুর রহমান।
এসময় গণমাধ্যম কর্মীদের তিনি বলেন, আমি বঙ্গবন্ধুর সৈনিক। আমার এলাকার লোকজন স্বাস্থ্য সামগ্রীতে ভুগবে আমি তা মানতে পারবো না। তাই সকাল থেকে জেলা পরিষদের পক্ষ হতে দুইশত পরিবারের মাঝে স্বাস্থ্যসামগ্রী বিতরণ করার লক্ষে বের হয়েছি। এতে রয়েছে একটি হ্যান্ড স্যানিটাইজার, একটি সাবান, দুটি মাস্ক এবং একটি তরল স্যাভলন।
তিনি আরও বলেন, শাটডাউন শেষে শিগগিরিই দোহার-নবাবগঞ্জ দুই উপজেলার জন্য দুই হাজার স্বাস্থ্যসামগ্রী বিতরণ করা হবে।
