দোহার থেকে হিন্দোল বারী’র বদলির আদেশ

নিজস্ব প্রতিবেদক : অবশেষে বদলির আদেশ এসেছে ঢাকার দোহার উপজেলার ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা হিন্দোল বারী’র। গত (৬ ফেব্রুয়ারি) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারি পরিচালক (প্রশাসন) নার্গিস সাজেদা সুলতানা এর স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনের মাধ্যমে এ আদেশ জারী করা হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, পুনরায় নির্দেশ না দেয়া পর্যন্ত আগামী ১৬ ফেব্রুয়ারি বর্তমানে দোহার উপজেলার কর্মস্থলের দায়িত্ব হস্তান্তর করে , ১৭ ফেব্রুয়ারি থেকে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার সহকারি শিক্ষা কর্মকর্তা হিসেবে নতুন দায়িত্ব পালন করবেন বলে নির্দেশ দেয়া হয়। প্রজ্ঞাপনের অনুলিপি ইতোমধ্যে সংশ্লিষ্ট প্রতিটি দপ্তরে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, দোহার উপজেলার বেশ কয়েকটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা হিন্দোল বারীর বিরুদ্ধে যৌন হয়রানি ও অসৌজন্যমূলক আচরনের অভিযোগ এনে বিভিন্ন দপ্তরে অভিযোগ করার পর বিভিন্ন সংবাদ মাধ্যমে তা প্রকাশিত হয়।

পরে বিষয়টি নিয়ে গত ২৭ সেপ্টেম্বর ঢাকা-১ আসনের সংসদ সদস্য সালমান এফ রহমান হিন্দোল বারীর বিষয়ে ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন। তার কয়েকমাস পরেই বদলির আদেশ জারী করলো প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *