নিজস্ব প্রতিবেদক: ঢাকার দোহার উপজেলার দোহার নুরপুর ঘাটা -১ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে বিদ্যালয় ভবনে এ পরিচিতি সভার আয়োজন করা হয়। দোহার ঘাটা -১ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি জায়েদ হোসেন শাহিন, সদস্য সচিব সাজেদা ইসলাম, জমি দাতা সদস্য বজলু ভুইয়া, বিদ্যোৎসাহী সদস্য শামিম আহমেদ, সহ-সভাপতি সফিল শিকদার, অভিভাবক সদস্য সাংবাদিক মোস্তফা কদ্দুস, বিদ্যোৎসাহী মহিলা দলের সায়মা আক্তার, মহিলা সাধারণ সদস্য জুলেখা আক্তার, শিক্ষক প্রতিনিধি মিতা রায়কে সংবর্ধনা দেওয়া হয়।
এসময় বিদ্যালয়ের নতুন কমিটির সকল সদস্যসহ বিদ্যালয়ের সাবেক ছাত্ররা বিভিন্ন স্মৃতি চারণ করেন। এবং বিদ্যালয়ের ভবিষ্যত সাফল্য কামনা করেন।
এসময় উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের সহকারী শিক্ষক কানিজ ফাতিমা, আয়শা দেওয়ার, সোনিয়া আক্তার, মাহমুদা আক্তার, দোহার পৌরসভা বিএনপির ৭ নং ওয়ার্ড সভাপতি এস এম শাহজাহান, দোহার উপজেলা ছাত্র দলের সাবেক সভাপতি হায়দার আলী হিরো, দোহার উপজেলা শ্রমিক দলের সভাপতি আব্দুল আউয়াল, পৌরসভা কৃষক দলের সভাপতি ফারুক পত্তনদার, জিসাস কেন্দ্রীয় নেতা সুমন আহমদ মোল্লা, হাবিব মাস্টার সহ অনেকে।
