দোহার গণকল্যাণ সোসাইটির শিক্ষার্থীদের মাঝে সনদ প্রদান অনুষ্ঠান

নিজস্ব প্রতিনিধিঃ ঢাকার দোহার উপজেলায় “দোহার গণকল্যাণ সোসাইটি কম্পিউটার এন্ড টেকনোলজি ট্রেনিং ইন্সটিটিউট” এর সনদ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে উপজেলার জয়পাড়া থানার মোড় বেগম আয়েশা শপিং কমপ্লেক্সের ২য় তলায় সনদ প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।

দোহার গণকল্যাণ সোসাইটির সভাপতি এস.এম বিপ্লব হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুলকাদের ঈমানী ও আবু কায়সার জুয়েলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ আলমগীর হোসেন। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন দোহার পৌরসভার মেয়র মোঃ আলমাছ উদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামীলীগের আন্তর্জাতিক উপকমিটির সদস্য সুরুজ আলম সুরুজ, দোহার পৌরসভা আওয়ামীলীগের আহবায়ক সাজ্জাদ হোসেন সুরুজ, দোহার গণকল্যাণ সোসাইটির উপদেষ্টা লায়ন আব্দুস সালাম চৌধুরী, মোঃ আমজাদ হোসেন আজাদ, একলাল উদ্দিন আহমেদ, দোহার উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক সজল আস্রাফ খান, সাংগঠনিক সম্পাদক বশির আহম্মেদ, দোহার পৌরসভার ১,২,৩নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর ইসরাত জাহান বনানী, ৬নং ওয়াড কাউন্সিলর মোঃ হুমায়ন কবীর, ৫নং ওয়াড কাউন্সিলর ওয়াসিম চোকদারসহ আরও অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *