নিজস্ব প্রতিবেদক: ঢাকার দোহার উপজেলা পরিষদ নির্বাচনে মো. আলমগীর হোসেন বিপুল ভোটের ব্যবধানে পূনরায় নির্বাচিত হয়েছে। এ নিয়ে তিনি টানা তৃতীয় বার নির্বাচিত হলেন।
নবাবগঞ্জে নাসির উদ্দিন আহমেদ ঝিলু বিপুল ভোটের ব্যবধানে ফের নির্বাচিত হয়েছে। এ নিয়ে তিনি দ্বিতীয় বার নির্বাচিত হলেন।
দোহার উপজেলার ফলাফল:
চেয়ারম্যান পদে; মো. আলমগীর হোসেন (আনারস) প্রতীকে ৩৭,৫৫৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী মেহবুব কবির (মোটরসাইকেল) প্রতীকে ২৩,২৪৬ ভোট পেয়েছেন।
ভাইস চেয়ারম্যান পদে, গিয়াস উদ্দিন সোহাগ (তালা) প্রতীকে ৪৯,৭৪৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. সালাহউদ্দিন (টিউবওয়েল) প্রতীকে পেয়েছেন ৮০২৭ ভোট।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে, শামীমা ইসলাম বিথী (হাঁস) প্রতীকে ৩০,৬৭১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী মিতু চৌধুরী (ফুটবল) প্রতীকে পেয়েছেন ২২,৩৯৫ ভোট।
নবাবগঞ্জ উপজেলার ফলাফল:
চেয়ারম্যান পদে; নাসির উদ্দিন আহমেদ ঝিলু (আনারস) প্রতীকে ৪১৪২১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী ডা. বাবুল মিয়া (ঘোড়া) প্রতীকে ১২০১৬ ভোট পেয়েছেন।
ভাইস চেয়ারম্যান পদে, ইঞ্জিনিয়ার আরিফুর রহমান সিকদার (তালা) প্রতীকে ৪৪৩০০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী দিলিপ কুমার মন্ডল (মাইক) প্রতীকে পেয়েছেন ৫৮১৯ ভোট।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে, রোকসানা বেগম (কলস) প্রতীকে ২৫১৮১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী দিপা কবির (ফুটবল) প্রতীকে পেয়েছেন ১১৫৫৭ ভোট।
