দোহার উপজেলা শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক: ঢাকার দোহার উপজেলার শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের দোহার উপজেলা কমিটি ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার( ১৫অক্টোবর) কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক লায়ন মুজিবুর রহমান হাওলাদার ও ঢাকা জেলা কমিটির সভাপতি মো.রিয়াজুল ইসলাম ও সাধারন সম্পাদক মো.রাসেদুল ইসলামের স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপণের মাধ্যমে এই কমিটির অনুমোদন দেয়া হয়। কমিটিতে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের দোহার উপজেলা শাখার সভাপতি মো.আলমগীর কবীর সাগর ও সাধারন সম্পাদক মো.হৃদয় মাদবর, কোষাধ্যক্ষ পদে আব্দুল মান্নান এর নাম ঘোষণা করা হয়।
ঢাকা জেলা শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের সভাপতি মো.রিয়াজুল ইসলাম জানান, বঙ্গবন্ধুর আদর্শকে ধারন করে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সততার সাথে কাজ করে যাবে আমাদের এই সংগঠণ। খুব শীঘ্রই ৩৭ সদস্যের কমিটি ঘোষণা করা হবে বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *