নিজস্ব প্রতিবেদক : ঢাকার দোহার উপজেলায় বাবু মিয়া বেগম রোকেয়া ওয়েল ফেয়ার ট্রাস্টের চেয়ারম্যান ও জার্মান বায়ার্ন মিউনিখ আওয়ামীলীগের সভাপতি রোমান মিয়ার অর্থায়নে ১ হাজার ৬০ টি অসহায় ও দুস্থ পরিবার এবং বিভিন্ন মসজিদের ইমামদের মাঝে ঈদবস্ত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার (২৯ এপ্রিল) সকালে উপজেলার কাঠালীঘাটা মাসুম মিয়া উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ ঈদবস্ত্র বিতরণ করা হয়।
কাঠালী ঘাটা মাসুম মিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনজুর রশিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে মো. আলমগীর হোসেন বলেন, বাবু মিয়া বেগম রোকেয়া ওয়েল ফেয়ার ট্রাস্টের উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতেই এই ক্ষুদ্র আয়োজন। আপনারা জানেন রোমান মিয়া অসহায়দের পাশে থেকে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। আমি ধন্যবাদ জানাই বাবু মিয়া বেগম রোকেয়া ওয়েল ফেয়ার ট্রাস্টের চেয়ারম্যান রোমান মিয়াকে। তাদের সহযোগিতা ও অনুপ্রেরণায় আগামী দিনেও আপনাদের জন্য এইরকম কার্যক্রম অব্যাহত থাকবে ইনশা আল্লাহ।
তিনি আরও বলেন, সমাজের প্রতিটি মানুষ যদি নিজের সাধ্যানুযায়ী এভাবে গরিব-অসহায় মানুষের সাহায্যে এগিয়ে আসেন, তাহলে অনেকেই স্বাচ্ছন্দ্যে ঈদ উদযাপন করতে পারবেন। তারা সমাজের বিত্তবানসহ অন্যান্য লোকদের সাধ্যানুয়ায়ী এসব গরিব-অসহায় মানুষের সাহায্যে এগিয়ে আসার আহবান জানান।
এসময় রোমান মিয়ার পক্ষে প্রধান শিক্ষক মনজুর রশিদ জানান, দেশের সকল ক্রান্তিকালে বাবু মিয়া বেগম রোকেয়া ওয়েল ফেয়ার ট্রাস্ট মানুষের পাশে ছিলো। মানবিক সহায়তার কার্যক্রম বাস্তবায়নে স্থায়ীভাবে কর্মহীন মানুষদের সাবলম্বী করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে এই ট্রাস্ট।
বাংলাদেশ আওয়ামী লীগের উপ-কমিটির আর্ন্তজাতিক বিষয়ক সদস্য সুরুজ আলম সুরুজ, ইকরাশী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক একলাল উদ্দিন আহমেদ, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রাজিব শরীফ, শহিদুল ইসলাম, ঈসমাঈল মাতাব্বর, আইয়ুব বাওয়ালী, জাকির হোসেন, আবজাল হোসেনসহ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্যগণ ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
