দোহারে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের মশাল মিছিল

নিজস্ব প্রতি‌বেদকঃ ঢাকার দোহার উপজেলায় নির্বাচনি ইশতেহারে সংখ্যালঘু স্বার্থবান্দব প্রতিশ্রুতি সমূহ বাস্তবায়নের দাবিতে মশাল মিছিল করেছেন।

শুক্রবার (২৪ ফেব্রুয়ারী) সন্ধ‌্যার  উপজেলা শাখার হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ ও দোহার যুব ঐক্য পরিষদের আয়োজনে এ মশাল মিছিল করা হয়।

মিছিলটি জয়পাড়া থানার মোড় থেকে ওয়ান ব্যাংক রোড দিয়ে রতন চত্ত্বর ভাস্কার্যের সামনে এসে শেষ হয়। পরে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ দোহার উপজেলা শাখা তারা আওয়ামীলীগ সরকারের সংখ্যালঘু স্বার্থবান্ধব প্রতিশ্রুতি সমূহের বাস্তবায়ন, সংখ্যালঘু মন্তনালয় ও ধর্ম নিরপেক্ষ রাষ্ট্রের দাবি জানান।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ দোহার উপজেলা শাখার সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ পাল, পৌর কমিটির সভাপতি দ্বিজেন পাল, দ্বিপক দাস, নিতাই কর্মকার, আশিষ, গোপাল সরকার, ডা. মাখন বৌদ্য, ঝর্ণা বৌদ্য, সজল সরকার, শ্যামল, সঞ্জিত চক্রবর্তী, সুকুমার সরকার, দিপ মোদক, উৎস সরকার, সাগর সূত্রধর, গৌরাংগ দাস, লিখন মোদক, গোপাল মোদক, অন্তর মোদক, চন্দন সরকার, স্বপন কুমার বৈদ্য,তন্ময় হালদার, সাগর হালদার সহ আরও অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *