নিজস্ব প্রতিবেদক: ঢাকার দোহার উপজেলায় হা-মীম সমাজ কল্যাণ সংঘের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে বিশেষ বাজার বসিয়ে ন্যায্য মূল্যের ইফতার সামগ্রি ও বাজারের পণ্য বিক্রি করা হয়েছে।
বৃহস্পতিবার (৭ ই মার্চ) সারাদিন ব্যাপি মুকসুদপুর ইউনিয়নে সাতভিটা এলাকায় হা-মীম সমাজ কল্যাণ সংঘের আয়োজনে এ পণ্য সামগ্রি বিক্রি করা হয়।
আসন্ন রমজান উপলক্ষে বাজারে পণ্য সামগ্রির দাম থাকে লাগামহীন। যা সাধারণত নিম্নবিত্ত ও মধ্যবিত্ত পরিবারের খরচ মেটাতে কস্ট হয়ে যায় । তার ধারাবাহিকতায় দোহারের হা-মীম সমাজ কল্যাণ সংঘের এ ধরনের উদ্যােগকে সাধুবাদ জানিয়েছে সাধারণ জনগন। এভাবে বাজারের পণ্য সামগ্রি যদি ন্যায্য মূল্যেয় বিক্রি করা হয় তাহলে এতে সাধারণ মানুষের কস্ট নিদারণ হবে।
বাজারে চাল প্রতি কেজি ৪৮ টাকা,মসুর ডাল ১০৮ টাকা,আলু-২৮ টাকা,তেল ১ লিটার-১৬০ টাকা, পিয়াজ-৭৮ টাকা, বেসন -৯০ টাকা,খেসারী ডাল-১১০ টাকা,ছোলা-১০০ টাকা কেজি দরে পণ্য সামগ্রি বিক্রি করা হচ্ছে।
এ সময় উপস্থিত ছিলেন হা-মীম সমাজ কল্যাণ সংঘের সভাপতি জাহাঙ্গীর আলম খান,সহ-সভাপতি কামাল শরীফ, লিটন ফকির, সাধারণ সম্পাদক মারুফ খান,
সাংগঠনিক সম্পাদক সোহেল হোসেন, অর্থসম্পাদক সাহাদাত ফকির, প্রচার সম্পাদক, রাহাত খান
বৈদেশিক সম্পর্ক বিষয়ক সম্পাদক নাইম খান
,মুরাদ,আলামিন, শুভ,মালেক শরীফ,ওয়াসিম তপু,সোহানসহ আরো অনেকে।
