দোহারে সোনারবাংলা যুব সমাজের উদ্যোগে ব্যাডমিন্টন টুর্নামেন্ট

নিজস্ব প্রতিবেদক : ঢাকার দোহার উপজেলার সোনারবাংলা এলাকায় যুব সমাজের উদ্যোগে ব্যাডমিন্টন টুর্নামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কাজী সালাউদ্দিনের সভাপতিত্বে ও কাজী জোবায়ের আহমেদ এর সঞ্চালনায় খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো. সোহেল মোল্লা। উদ্বোধন করেন কাজী কফিল উদ্দিন। সার্বিক তত্বাবধানে ছিলেন দোহার উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো.উদয় হুসাইন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক ছাত্রনেতা ফারুক মোল্লা, মো. ফেরদৌস হোসেন, বাদশা মোল্লা, ঢাকা জেলা দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি শহিদ চৌধুরী, নূর সেলিম মন্টু, কাউসার আকন্দ, লিটন হোসেন।

এছাড়া আরও উপস্থিত ছিলেন, সাবেক ছাত্রনেতা এ্যাপিক চোকদার, সুলতান মোহাম্মদ আতিক, জাহিদুল কানন, অনিক চোকদার, জয় চোকদার, কামাল হোসেন প্রমুখ।

সাদা ও কালো দলের অংশগ্রহণে খেলায় সাদা দল জয়লাভ করে। পরে খেলোয়ারদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *