নিজস্ব প্রতিবেদক: ঢাকার দোহার উপজেলায় কমন ইন্টারেষ্ট গ্রুপের ( সিআইজি) সভাপতি ও সাধারণ সম্পাদকদের নিয়ে মত বিনিময়ের আয়োজন করা হয়েছে। বুধবার সকালে দোহার উপজেলা কৃষি অফিসের আয়োজনে উপজেলা কৃষি কর্মকর্তা মামুন ইয়াকুবের সভাপতিেেত্ব অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন দোহার উপজেলার চেয়ারম্যান মো. আলমগীর হোসেন।
প্রধান অতিথি বক্তব্যে বলেন, কৃষকদের সাবলম্বী করে গড়ে তোলার জন্য সরকার নানা উদ্যোগ গ্রহণ করেছেন। কৃষকদেরকে খাদ্য উৎপাদনে প্রয়োজনীয় প্রশিক্ষিণের মাধ্যমে প্রশিক্ষিত করে তোলা হচ্ছে। এজন্য যে কোনো ধরনের সহযোগিতার ব্যবস্থা করা হচ্ছে। সিআইজির মাধ্যমে কৃষিকাজে কৃষকরা লাভবান হচ্ছে।
পল্লী বিদ্যূৎ দোহার জোনাল অফিসের ডিজিএম সুশান্ত রায়, শফিকুর রহমান, উপ পরিচালক, এনএটিপি। আফিয়া আক্তার, জেলা ট্রেনিং অফিসার, রেজওয়ানা হক, সহকারী ম্যানেজার অ্যাকাউন্টস, এনএটিপি, সেলিনা বেগম, অতিরিক্ত উপ পরিচালক, প্লান প্রটেশশন, উপজেলা সহকারী কৃষি অফিসার সৈয়দ হাসানুল কবির , উপজেলা উপসহকারী উদ্ভিদ কর্মকর্তা সাইফুল আহমেদ সূর্যসহ ইউনিয়নের সকল উপ-সহকারী কৃষিকর্মকর্তাবৃন্দ।
