দোহারে সাতভিটা এলাকায় মাদক ও সন্ত্রাস বিরোধী আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক: ঢাকার দোহার উপজেলায় মাদক বিরোধী সচেতন সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে উপজেলার নারিশা ইউনিয়নের সাতভিটা এলাকায় এ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শাইনপুকুর তদন্ত কেন্দ্র ফাঁড়ির ইনচার্জ শফিকুল ইসলাম। এসময় প্রধান অতিথি বক্তব্যে তিনি বলেন, সুস্থ এবং সুশৃংখল সমাজ নির্মাণ করতে হলে যুব সমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে হবে। মনে রাখবেন হঠাৎ করে মানুষ এ নেশায় আসক্ত হয় না। ধীরে ধীরে মানুষ এসব মাদকের জালে আবদ্ধ হয়। মাদক এমন একটি নেশা যাতে একবার প্রবেশ করলে পরিত্যাগ করা খুবই কঠিন। তাই প্রতিটি পরিবারের বাবা মায়ের উচিত তার সন্তানদের খেয়াল রাখা।

দোহার উপজেলা  বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক খন্দকার  শাহিন মাহমুদের  সার্বিক সহযোগিতায় ও সমাজ সেবক আব্দুর রউফ ফকিরের সভাপতিত্বে ও উপজেলা বিএনপি নেতা হারুনুর রশিদের সঞ্চালনায় উপস্থিত ছিলেন  ইব্রাহিম মাস্টার, জুলহাস বেপারী, শহিদ মাস্টার, লিমন, সাখাওয়াত ফকির, সামাদ খালাসী, মোয়াজ্জেম, মিলন শেখ, সুমন শিকদার, ফারুক মোল্লা, কালাম তালুকদার,  মাওলানা জাকির হোসেন ফরাজী, কালাম, শহিদ শিকদার, বজলুর রহমান, আব্দুল কুদ্দুস মোল্লা, আলামিন, আমির হাওলাদার, পলাশ, সজল খান, ইউসুফ মোল্লা, বজলু ফকির, শেখ শহিদুল্লাহ, শেখ হাসেম, ফিরোজ মোল্লা, সিফাত শিকদার প্রমুখ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *