দোহারে সাংবাদিকদের সাথে বিএনপি নেতার ঈদ পুনর্মিলনী

 নিজস্ব প্রতিবেদক : ঢাকার দোহার-নবাবগঞ্জে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে ঈদ পুনর্মিলনী করেছেন দোহার উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায় খন্দকার শাহিন মাহমুদ। বুধবার দুপুরে নারিশা পশ্চিমচর নিজ বাড়িতে তিনি এ ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করেন। দোহার-নবাবগঞ্জের সাংবাদিকদের উপস্থিতিতে মুখরিত হয়ে উঠে সবাই।

এসময় উপস্থিত সাংবাদিকরা বলেন, দোহার-নবাবগঞ্জে অনেক বড় বড় নেতা রয়েছেন যারা অনেক টাকার মালিক। কিন্তু শাহিন ভাই একজন তৃণমূলের নেতা হয়েও আমাদের মনে রেখেছেন তার প্রতি আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা আশা করবো খন্দকার শাহিন মাহমুদ ভাইয়ের এই ভালোবাসা সাড়াজীবন থাকবে। সাংবাদিকদের সাথে ঈদ পূন মিলনের আয়োজক খন্দকার শাহিন মাহমুদ বলেন, আমার কেন জানি সাংবাদিকদের সাথে সময় কাটাতে অনেক ভালো লাগে। সাংবাদিকরা সমাজের তৃতীয় চোখ, তাদের সেই চোখে নানা অনিয়ম দুর্নীতি ধরা পড়ে। আমারা তাদের মাধ্যমে সে সকল অন্যায় সম্পর্কে জানতে পারি। সাংবাদিকদের সাথে আমার এই সম্পর্ক সাড়া জীবন থাকবে।

এসময় নবাবগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবেদ হোসেন, ঢাকা জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক অ্যাড. মনির হোসেন রানা, ঢাকা জেলা যুবদলের সাবেক সহ -সভাপতি তপন মোল্লা,  যুগ্ম সম্পাদক অ্যাড. ফজলুল হক বেলায়াতি, দোহার উপজেলা ছাত্র দলের সাবেক সভাপতি আব্দুল আওয়াল আকন্দ, উপজেলা বিএনপি নেতা হারুন অর রশিদ, দোহার উপজেলার যুবদলের সাবেক সভাপতি মিঠু বেপারী, পৌরভা যুব সলের সাধারণ সম্পাদক সালাউদ্দিন মনির, বিএনপি নেতা মো. ফরিদুল ইসলাম, দোহার উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায় বোরহান মিয়া, দোহার প্রেসক্লাবের সভাপতি তারেক রাজিব,  সিনিয়র সহ-সভাপতি মাহবুবুর রহমান টিপু, সহ-সভাপতি ওলি আহমেদ, সাধারণ সম্পাদক আতাউর রহমান সানী,নবাবগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী সোহেল, সিনিয়র সহ-সভাপতি শাহিন তুতি, যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান সুজন এছাড়া সামীম, সিফাত, সামিউল, সিফাত শিকদার সহ অনেকেই উপস্তিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *