নিজস্ব প্রতিবেদকঃ ঢাকার দোহারের নয়াবাড়ি ইউনিয়নের ধোয়াইর এলাকায় সংবাদ সংগ্রহের তথ্য নিতে গেলে সাংবাদিকদের বাঁধা প্রদান করেন ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শাহজাহান পত্তনদার চিনু। স্থানীয় সূত্রে জানা যায়, বিভিন্ন সময়ে নিজ অপকর্মের কারনে ধোয়াইর এলাকায় অপদস্থ হন শাহজাহান পত্তনদার চিনু এবং একই এলাকার বিবাহিত এক মেয়ের সাথে সম্পর্কের কারণে কয়েক লাখ টাকা হাতিয়ে নেন বলে অভিযোগ করেন মেয়ের বাবা আব্দুল কাদের মাদবর।
এনিয়ে ভুক্তভোগী মেয়ের পরিবারে দ্বন্দের সৃষ্টি হয়। শুধু তাই নয় ভুল বুঝিয়ে পুলিশকে দিয়ে হয়রানি করা হয় বলেও জানান মেয়েটির বাবা কাদের মাদবর। তিনি জানান, আমার মেয়েকে আমি শাসন করেছি। কিন্তু ক্ষমতাশালীদের ভয়ে কিছুই করতে পারছিনা।
এদিকে ঘটনার বিষয়ে জানতে ধোয়াইর এলাকায় ভুক্তভোগী মেয়েটির বাড়িতে গেলে। শুরুতে ঘটনার কথা শিকার করলেও পরে তার বাড়িতে হাজির হন শাহজাহান পত্তনদার চিনু। তার কয়েক মিনিট আগে মেয়েটিকে ফোন দিয়ে ঘটনার বিষয়ে সাংবাদিকদের জানাতে নিষেধ করেন তিনি। পরে তার বাড়িতে এসে নিজেকে ঐ এলাকার মাদবর ও আওয়ামীলীগের নেতা পরিচয় দিয়ে সাংবাদিকদের চলে যেতে বলেন। পরে সাংবাদিকরা তার বক্তব্য নিতে চাইলে তিনি বলেন আমি কোন বক্তব্য দিব না,যা পারেন করেন। তার বিষয়ে অভিযোগের বিষয়ে জানতে চাইলে শাহজাহান পত্তনদার চিনু বলেন, অভিযোগ থাকলে হইবো, সত্য হলে হইবো। পরে তিনি সাংবাদিকের হুমকি দিয়ে স্থান ত্যাগ করেন।
নাম প্রকাশে অনিচ্ছুক ভুক্তভোগী মেয়েটি জানান, ঘটনা আমার সাথে ঘটেছে ,পারিবারিক ভাবে বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।
এদিকে শাহজাহান পত্তনদার চিনুর এমন কর্মকান্ডে তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দা ও আওয়ামীলীগ নেতারা। স্থানীয়রা জানান, শাহজাহান পত্তনদার চিনু এর আগেও বেশ কয়েকটি ঘটনা ঘটিয়েছেন যা সবাই জানেন। তার বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়ার কথাও জানান এলাকাবাসী।
এবিষয়ে দোহার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী আহসান খোকন শিকদার বলেন, তার বিরুদ্ধে এলাকায় অনেক অভিযোগ রয়েছে। সে কোন লীগ করে আমি সঠিক জানিনা। তবে সাংবাদিকদের কাজে বাঁধা দিলে ও দলীয় পরিচয় বহনকরে কোন অপরাধ করলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি আরও বলেন সাংবাদিকরা তাদের কাজ সাহসের সাথে করবেন এবং সমাজের সকল অনিয়ম তুলে ধরবেন। আমার সাংবাদিকদের সকল প্রকাশ সহায়তা করবো।
