দোহারে শেখ রাসেল দিবস উপলক্ষে দোয়া ও শিক্ষা উপকরণ বিতরণ

নিজস্ব প্রতিবেদক : ঢাকার দোহার উপজেলায় কেক কাটার মধ্য দিয়ে শেখ রাসেলের ৫৮ তম জন্মদিন পালন ও রাসেল দিবস উপলক্ষে দোয়া ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। শনিবার (৩০ অক্টোবর) উপজেলার জয়পাড়ার থানার মোড় এলাকায় সেন্টার সিফ রেস্তোরায় এর আয়োজন করেন দোহার উপজেলা ও পৌরসভা শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ। এসময় ৩’শ শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা এএফএম ফিরোজ মাহমুদ।

অনুষ্ঠানে শেখ সাগর আহমেদের সভাপতিত্বে ও হৃদয় মাদবর এবং শাহিন মাহমুদের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ঢাকা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুর হক, বায়ার্ন মিউনিখ শাখা জার্মান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহেল মিয়া, উপজেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য লায়ন আব্দুস সালাম চৌধুরী, বাংলাদেশ আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটি সুরুজ আলম সুরুজ, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বেপারি, ঢাকা জেলা শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম তামিম, কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা মো. আরমান হোসেন, দোহার উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রাজীব শরিফ, সমাজসেবক সাদ্দাম বেপারি।

অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন, নবাবগঞ্জ উপজেলা শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের সভাপতি আসাদুজ্জামান জনি, দোহার পৌরসভা শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের সভাপতি শেরআলী, দোহার উপজেলা শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের সাংগঠনিক মো. আকাশ, মো. রায়হান ও বিজয় খান।

এসময় অন্যান্যদের মধ্যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দসহ আরও উপস্থিত ছিলেন- মো. জাহিদ হাসান, রবিউল হাসান, শিশির শেখ, মো. সিহাব, শিশির খান, মো. উদয় মাহমুদ, মো. ইমন, মো. অনিক প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *