নিজস্ব প্রতিবেদক: ঢাকার দোহার উপজেলায় অসহায় গরীব ও দুস্থ পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) দুপুরে উপজেলায় মাননীয় প্রধানমন্ত্রীর শিল্প ও বিনিয়োগ খাত উপদেষ্টা ও ঢাকা ১ আসনের মাননীয় সংসদ সদস্য সালমান এফ রহমান (এমপি)র নিজস্ব অর্থায়নে শীতার্তদের মাঝে কম্বল বিতরণের অংশ হিসেবে নারিশা ইউনিয়ন ও নয়াবাড়ি ইউনিয়নের ১৪৪০ গরীব অসহায় ও দুস্থ শীতার্ত পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর দেয়া শীতবস্ত্র হিসেবে এ কম্বল বিতরণ করেন ।

এ সময় আরও উপস্থিত ছিলেন- এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর হোসেন, দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এফ এম ফিরোজ মাহমুদ, বীর মুক্তিযোদ্ধা ইব্রাহীম খলিল সবুজ, নারিশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সালাউদ্দিন দরানী, নয়াবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামীম আহম্মেদ হান্নান, নারিশা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বখতিয়ার হোসেন লেবু, সাধারণ সম্পাদক মোক্তার হোসেন, আওয়ামীগ নেতা নাসির উদ্দিন সেলিম,আওয়ামী সাংস্কৃতি ফোরাম (আসাফো) দোহার পৌরসভার সাধারণ সম্পাদক শেখ সেলিম, যুবলীগ নেতা আলমাছসহ আওয়ামীলীগের অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ।
