নিজস্ব প্রতিবেদক: ঢাকার দোহার উপজেলায় শিলাকোঠা গোল্ডকাপ নাইট ক্রিকেট লীগের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাতে উপজেলা কুসুমহাটি ইউনিয়নে শিলাকোঠা পাভেল মুন্সীর ক্রিকেট গ্রাউন্ড মাঠে শিলাকোঠা বাংলা টাইগার্স বনাম শিলাকোঠা বুলস এর মাঝে ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় শিলাকোঠা বুলসকে ১১২ রানে হারিয়ে বিজয়ের গৌরব অর্জন করে শিলাকোঠা বাংলা টাইগার্স । খেলা শুরুর আগে বর্ণিল সাজে মাঠের প্রদর্শন ও আতশবাজি ছিলো চোখে পড়ার মত।

খেলা পরিচালনা কমিটির সভাপতি রায়হান বেপারীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী আহসান খোকন শিকদার।
বিজয়ের মাসে ব্যতিক্রমী এমন আয়োজন করায় আয়োজকদের ধন্যবাদ জানিয়ে প্রধান অতিথি বলেন, যুব সমাজকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তাদেরকে রক্ষা করতে হবে। যুবসমাজকে রক্ষা করতে পারে একমাত্র ক্রীড়া জগত। তাই বেশি বেশি করে খেলাধুলার আয়োজন করতে হবে। তাই যুবকদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় মনোনিবেশ করতে হবে।
এসময় উপস্থিত ছিলেন, কুসুমহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন আজাদ, সাবেক চেয়ারম্যান হাফেজ আব্দুল ওয়াহাব দোহারী, বাংলাদেশ আওয়ামীলীগের উপ-কমিটির তথ্য ও গবেষণা বিষয়ক সদস্য জয়নাল আবেদীন, দোহার উপজেলা আওয়ামীলীগের সদস্য তরিকুল ইসলাম সম্রাট চিশতী, কুসুমহাটি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল কাদের মন্ডল, শহীদ মিয়া, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজ সেবক মহসীন উদ্দিনআহম্মেদ দিপু।
ফাইনাল খেলায় আয়োজকদের মধ্যে উপস্থিত ছিলেন, ডা. আব্দুল্লাহ্ আল মামুন, শিব্বির আহমেদ, জসিম বেপারী, রবিউল হক মৃধা, এটিএম ফেরদৌস, আদনান দোহারী , হুমাযুন মোল্লা, আব্দুর রাজ্জাক, জাকির হোসেন জয়, পাভেল মুন্সি, মুন্নু হোসেন, শফিকুল ইসলাম, সাজ্জাদ হোসেন আনার, টি.আর রাকিব, শহিদুল ইসলাম, ফরহাদ খানসহ সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ। আলোচনা সভা শেষে খেলায় রানার্সআপ ও চ্যাম্পিয়ন দলের খেলোয়াড়দের মাঝে ডলারসহ অন্যান্য পুরস্কার বিতরণ করা হয়। খেলায় মিডিয়া পার্টনার হিসেবে ছিলো সাপ্তাহিক নববাংলা ও জাগ্রত জনতা।
