দোহারে শিকড়ের নবগঠিত কমিটির পরিচিতি ও মত বিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক : ঢাকার দোহারে স্বেচ্ছাসেবী সংগঠন শিকড়ের নবগঠিত কমিটির পরিচিতি ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৮ জুন মঙ্গলবার দুপুরে উপজেলার আউলিয়াবাদ এলাকায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোবাশ্বের আলম। উদ্বোধক ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবু নাঈম।

অনুষ্ঠানের শুরুতে শিকড়ের নবগঠিত কমিটির ১৯ সদস্যের নাম ঘোষণা করা হয়। কুসুমহাটি ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করায় অল্প সময়ে সংগঠনটি মানুষের মনে জায়গা করে নিয়েছে বলে জানান বক্তারা। সামাজিক কর্মকাণ্ডের মধ্যে রয়েছে মাদকবিরোধী কার্যক্রম, সুদ মুক্ত ঋণ, কোমলমতি শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ প্রদানসহ সুবিধাবঞ্চিত মানুষের পাশে রয়েছে শিকড়। সরকারের পাশাপাশি মানবিক ও সামাজিক কাজে শিকড়ের মত বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে এগিয়ে আসার আহ্বান জানান অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বার্হী কর্মকর্তা মো. মোবাশ্বের আলম।

শিকড়ের সভাপতি আবুল কালাম আজাদ কামালের সভাপতিত্বে ও শিশির মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নবগঠিত কমিটির সিনিয়র সহ-সভাপতি মো. স্বপন খান, সহ-সভাপতি খন্দকার ইব্রাহিম হোসেন, সাধারণ সম্পাদক আশ্রাফুল আলম অপু, সহ-সাধারণ সম্পাদক রনি দেওয়ান, সাংগঠণিক সম্পাদক মো. আমির হোসেন দেওয়ানসহ কমিটির সকল সদস্যবৃন্দ।

এছাড়া আরও উপস্থিত ছিলেন চিরসবুজ সংঘের সিনিয়র সহ-সভাপতি নুরল ইসলাম মোল্লা, সাধারণ সম্পাদক ডি, এম সুরুজ, সুনীল মাদবর, মনিরুজ্জামান খায়ের, শেখ হারুন মাদবর, মুহাম্মাদ সাইফুল ইসলাম জুয়েলসহ আরও অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *