দোহারে রেস্তোরাঁয় অনৈতিক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগে মালিকের কারাদণ্ড

ঢাকার দোহার উপজেলায় বিভিন্ন চাইনিজ রেস্তোরাঁয় অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে উপজেলার জয়পাড়া বাজার এলাকায় এই অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসফিক সিবগাত উল্লাহ।

অভিযানকালে ‘স্টার কাবাব’ নামক একটি রেস্তোরাঁর মালিক আব্দুল কাদেরকে তার রেস্তোরাঁয় অনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করার দায়ে ৭ দিনের কারাদণ্ড প্রদান করা হয়। এছাড়া আটক এক নারীকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। এ সময় অভিযানে দোহার থানা পুলিশ সহযোগিতা প্রদান করে।

এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসফিক সিবগাত উল্লাহ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *