নিজস্ব প্রতিবেদক: ঢাকার দোহার উপজেলায় রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার সকালে মেঘুলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দুই শতাধিক দুস্থ ও অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ হয়।
বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা পরিষদের চেয়ারম্যান ও রেড ক্রিসেন্ট সোসাইটির ঢাকা জেলা ইউনিটের চেয়ারম্যান মো. মাহবুবুর রহমান।
এসময় আরও উপস্থিত ছিলেন, ঢাকা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন আল মামুন, ঢাকা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান শাহজাহান মোল্লা, লালবাগ থানা ছাত্রলীগের সাবেক সভাপতি সাগর আহমেদ শাহিন, ঢাকা জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ, কার্যনির্বাহী সদস্য আতিকুল হক শামিম, শামিম হাসান রানা, ইউনিট লেভেল অফিসার সামসুল আলম,যুব প্রধান শান্ত হোসেন রাব্বি, আওয়ামীগনেতা শেখ শাহবুদ্দিন, কাউসার খালাসী, সুরুজ মোল্লা, মোস্তফা মোল্লা, আবুল কালাম হাওলাদার, সাজ্জাদ হোসেন সাজু, মোসারফ হোসেনসহ আরও অনেকে।
ত্রাণ বিতরণ শেষে মাহবুবুর রহমান সাংবাদিকদের বলেন, করোনা পরিস্থিতিতে চলমান লকডাউনে অনেক পরিবার কর্মহীন হয়ে পরেছে। মানবিক সহায়তা হিসেবে সে সকল পরিবারদের পাশে দাড়িঁয়েছে রেড ক্রিসেন্ট সোসাইটি। সারাদেশে এর ধারাবহিকতা অব্যাহত থাকবে।
