দোহারে রিপন খলিফার নামে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক; ঢাকার দোহার উপজেলায় হয়রানি মূলক মিথ্যা মামলার প্রতিবাদে মো.রিপন খলিফার নিঃশর্ত মুক্তির দাবিতে মানব বন্ধন করা হয়েছে।

সোমবার (২১ জুলাই) বিলাসপুর ইউনিয়ন ৯ নং ওয়ার্ড এলাকাবাসীর আয়োজনে জয়পাড়া কালেমা চত্বরে এ মানব বন্ধন করা হয়।

এ সময় মানব বন্ধনে রিপন খলিফার নিঃশর্ত মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেন। মিছিলটি জয়পাড়া কালেমা চত্বর থেকে দোহার থানার সামনে এসে শেষ হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, গত ১৬ ই জুলাই মধ্যরাতে বাড়ি থেকে ডেকে নিয়ে রিপন খলিফাকে আসামী করে যে মামলা দেয়া হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। কোন প্রভাবশালী মহলের ইশারায় পুলিশ এমন মামলায় আসামী করেছে। রিপন খলিফার বিরুদ্ধে এ মিথ্যা মামলা প্রত্যাহার ও তার নিঃশর্ত মুক্তির দাবি জানান তারা।

এ সময় উপস্থিত ছিলেন, দোহার উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আক্তার হোসেন, বিলাসপুর ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম-সম্পাদক জসিম মোল্লা, জাসাসের কেন্দ্রীয় কমিটির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক বাউল কাশেম, উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান, ঢাকা জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি হাবিবুর রহমান ঠান্ডু, পৌরসভা যুবদল নেতা বেপারী রাজমুল আরমান, বিএনপি নেতা দেলোয়ার খন্দকার, সামসুল আলম মোল্লা, শিক্ষার্থী আফরোজা আক্তার আখিসহ আরও অনেকে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *