মো.কামাল হোসেন : ঢাকার দোহার উপজেলার মাহমুদপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের নারানপুর গ্রামের বন্যায় ভেঙ্গে যাওয়া একটি সড়ক সংস্কার করছেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন মাহমুদপুর ইউনিয়ন শাখা। মঙ্গলবার ( ১১ আগস্ট) সকাল থেকে দুপুর পর্যন্ত রাস্তা সংস্কার কাজে অংশগ্রহন করেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন মাহমুদপুর ইউনিয়ন শাখার নেতাকর্মীরা । তাদের সাথে সংস্কার কাজে অংশগ্রহন করেন এলাকাবাসীর কয়েকজনও।
রাস্তটি বন্যা এবং ভারী বর্ষণের কারণে ভেঙ্গে যায়। গত দুইমাসেরও বেশি সময় ধরে রাস্তাটি দিয়ে চলাচল করতে পারছে না কোনো যানবাহন। চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে এ অঞ্চলের বাসিন্দাদের। এ অবস্থায় অনেকদিন পেরিয়ে গেলেও নেওয়া হয়নি সংস্কারের কোনো উদ্যোগ। জনগনের দূর্ভোগের কথা বিবেচনা করে রাস্তাটি সংস্কার করার উদ্যোগ নেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন মাহমুদপুর ইউনিয়ন শাখা।
ইজিবাইক চালক ইদ্রিস নববাংলা কে জানান, দীর্ঘ দিন যাবৎ আমরা এ রাস্তা দিয়ে গাড়ী বাড়িতে নিতে পারছি না। গ্রেজে গাড়ী রাখলে অনেক খরচ হয়। রাস্তাটি ঠিক করে ভালোই হয়েছে।
সংস্কার কাজে অংশ নেওয়া ইশা ছাত্র আন্দোলনের কর্মী আ. রহমান নববাংলা কে জানান, আমরা এ গ্রামের জনগনের কথা চিন্তা করে এবং আল্লাহ কে রাজি খুশি করার জন্য রাস্তা সংস্কার করছি।
রাস্তা সংস্কার কাজে অংশ নেওয়া মো. সুমন জানান, আমরা মূলত জনগনের সেবা করার জন্যই রাস্তাটি সংস্কার করলাম। ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন সবসময়ই জনগনের পাশে থাকবে,জনগনের কল্যাণে কাজ করবে।
রাস্তা সংস্কার শেষে অসহায় এক ব্যক্তিকে ২০০০ টাকা আর্থিক সহয়তাও প্রধান করেন সংগঠনটি।
