নিজস্ব প্রতিবেদক: ঢাকার দোহার উপজেলার জয়পাড়া ও মেঘুলা বাজারে অবৈধভাবে সড়ক দখল করে ব্যবসা পরিচালনা এবং যানজট সৃষ্টির অভিযোগে পাঁচ ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মোট ১৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে|
বুধবার বিকেলে উপজেলার মেঘুলা বাজারে অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মো. মাইদুল ইসলাম|
অভিযানকালে দেখা যায়, কয়েকজন ব্যবসায়ী দোকানের পণ্য ও মালামাল সড়কের ওপর রেখে ব্যবসা পরিচালনা করায় যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছিল| এতে বাজার এলাকায় দীর্ঘ যানজটের পাশাপাশি সাধারণ পথচারীদের চলাচলেও দুর্ভোগ ˆতরি হয়|
এসব অনিয়মের দায়ে পাঁচ ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মোট ১৬ হাজার টাকা অর্থদণ্ড করা হয়| একই সঙ্গে ভবিষ্যতে জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি করে সড়ক দখল না করার জন্য সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সতর্ক করা হয়| এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসফিক সিবগাত উল্লাহসহ পুলিশের সদস্যবৃন্দ
