দোহারে রাইপাড়া সানফ্লাওয়ার ক্লাবের উদ্যোগে ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক : ঢাকার দোহার উপজেলার রাইপাড়া সানফ্লাওয়ার ক্লাবের উদ্যোগে ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ ফেব্রুয়ারি) সকালে রাইপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ক্লাবের সভাপতি হেসাম উদ্দিন আহমাদের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মাসুদ রানা’র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন দোহার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাজ্জাদ হোসেন।

উদ্বোধনী বক্তব্যে সাজ্জাদ হোসেন বলেন, মাদক থেকে দূরে থাকতে খেলাধুলার কোন বিকল্প নেই। মাদকের বিরুদ্ধে পুলিশ যুদ্ধ ঘোষনা করেছে। তাই সকলকে মাদক থেকে দূরে থাকতে হবে। তাহলেই বংলাদেশ একদিন স্বপ্নের বাংলাদেশ হিসেবে বিশ্বে মাথা উঁচু করে দাড়াতে পারবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দোহার উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুর রহমান আকন্দ। এছাড়া স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী খেলায় চর জয়পাড়া ইয়াংষ্টার ও বিলাশপুর মিতালি যুব সংঘ অংশগ্রহণ করে ১০৯ রানের টার্গেটে ৩৬ রানে চর জয়পাড়া ইয়াংষ্টার জয়লাভ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *