দোহারে রাইপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

আব্দুল রাহিম : ঢাকার দোহার উপজেলার রাইপাড়া ইউনিয়ন শাখা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে উপজেলার রাইপাড়া ইউনিয়ন পরিষদের পাশে একটি মাঠে এ ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

এ সময় দোহার উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক বাশার চোকদারের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান সাদ্দামের সঞ্চালনায় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সিনিয়র সহ-সভাপতি ম.আব্দুর রাজ্জাক।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. আলমগীর হোসেন। আরও উপস্থিত ছিলেন, ঢাকা জেলা আওয়ামী লীগের নব-নির্বাচিত প্রচার ও প্রকাশনা সম্পাদক সুরুজ আলম সুরুজ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নুরুল হক বেপারী, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের মানবাধিকার বিষয়ক সম্পাদক এ্যাড. শাহিনউল ইসলাম, উপ-দপ্তর সম্পাদক রাহুল দাস, ঢাকা জেলা দক্ষিণ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মাহবুব বেপারী, দোহার উপজেলা আওয়ামীলীগের কোষাধ্যক্ষ বিষয়ক সম্পাদক মহসীন হাওলাদার, দোহার পৌরসভার মেয়র মো. আলমাছ উদ্দিন, রাইপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আমজাদ হোসেন, বিলাসপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদ চোকদার, ঢাকা জেলা দক্ষিণ ছাত্রলীগের সভাপতি গিয়াসউদ্দিন সোহাগ সহ সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

ত্রি-বার্ষিক সম্মেলনের শেষ দিকে আগামী তিন বছরের জন্য মো. রাজিব মোল্লাকে সভাপতি, সহ- সভাপতি শফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক করিম বেপারী, সাধারণ সম্পাদক শেখ আমির হামজাকে রাইপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের কমিটি ঘোষণা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *