দোহারে রাইপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতির নেতৃত্বে সাংবাদিকের উপর হামলা-থানায় অভিযোগ

নিজস্ব  প্রতিবেদক: ঢাকার দোহারে সাংবাদিক কাজী যুবায়ের আহমেদের উপর উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। রবিবার বিকেল ৩ টার দিকে রাইপাড়া ইউনিয়ন পরিষদের সামনে এ ঘটনা ঘটে। আহত সাংবাদিক কাজী যুবায়ের আহমেদ স্থানীয় সাপ্তাহিক এশিয়া বার্তার ভারপ্রাপ্ত সম্পাদক।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাইপাড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হওয়া নিয়ে ইউপি মেম্বার ঝরনা বেগম ও লিটন মেম্বার গ্রুপের মধ্যে বিরোধ চলছিলো। এ ব্যাপারে সংবাদ সংগ্রহ করতে সাংবাদিক কাজী জুবায়ের আহমেদ সেখানে গেলে রাইপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আমির শিকদার, তৌহিদসহ বেশ কয়েকজন কাজী জুবায়েরের উপর অতর্কিত হামলা চালিয়ে তাকে গুরুত্বর আহত করে। সাথে থাকা ২২ হাজার ৫ শ’ টাকা ছিনিয়ে নেয় এবং প্রাণনাশের হুমকি দেয়। এ সময় তার ডাক চিৎকারে স্থানীরা এগিয়ে এসে তাকে উদ্ধার করে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
এ ব্যাপারে সাংবাদিক কাজী জুবায়ের আহমেদ বলেন, আমি সংবাদ সংগ্রহ করতে গেলে ইউনিয়ন বিএনপির সভাপতি আমির শিকদারের নেত্বতে তৌহিদুল ইসলাম, রমজান খান, লিটন মেম্বারের ভাই কবিরসহ একদল সন্ত্রাসী কিছু বুঝে উঠার আগেই আমার উপর অর্তকিত হামলা চালায়। আমি এর সঠিক বিচার চাই।
এবিষয় দোহার প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. কামরুল হাসান বলেন, আমাদের সহকর্মীরা পেশাগত দায়িত্ব পালনকালে কাজী যুবায়ের আহমেদের ওপর হামলা করা হয়। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। অনতিবিলম্বে সাংবাদিকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার করতে হবে।
এ বিষয়ে দোহার থানার ওসি রেজাউল করিম বলেন, এ ঘটনায় দোহার থানায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *