মো.কামাল হোসেন : ইসলামি যুব আন্দোলন দোহার থানা শাখার অর্থ সম্পাদক মো. ইব্রাহিম খলিল শনিবার (২২ আগস্ট) রাতে রাজধানী ঢাকার একটি হাসপাতালে কিডনি ও ফুসফুসজনিত রোগে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিইন)। রবিবার (২৩ আগস্ট) সকাল ১০টায় মরহুমের দাফন করা হয়।
ইসলামি যুব আন্দোলন দোহার থানা শাখার অর্থ সম্পাদক মো. ইব্রাহিম খলিলের মৃত্যুতে শোক প্রকাশ করেন ইসলামি আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলার সেক্রেটারি আলহাজ্ব শাহাদাত হোসাইন, দোহার থানা শাখার সেক্রেটারি সুলাইমান বেপারী, ইসলামি যুব আন্দোলন দোহার থানা শাখার সভাপতি মুফতি আলমাস হোসাইন, সাধারণ সম্পাদক হাফেজ মতিউর রহমানসহ ইসলামি যুব আন্দোলন দোহার থানা শাখা, ইসলামি শ্রমিক আন্দোলন, ইসলামি শাসনতন্ত্র ছাত্র আন্দোলন।
