নিজস্ব প্রতিনিধি : ঢাকার দোহার উপজেলায় নূরপুর ব্রাইটস্টার ক্লাবের উদ্যোগে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে দোহার-নূরপুর (ভূঁইয়া বাড়ির মাঠ) মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। নূরপুর প্রিমিয়ার লীগের লাল (রনি’র টিম) ও হলুদ (শহিদুল ইসলামের টিম) দল খেলায় অংশগ্রহণ করে। লীগের লাল দল হলুদ দলকে ৪-২ গোলে পরাজিত করে দ্বিতীয় পর্বের খেলা নিশ্চিত করে।
এসময় উপস্থিত ছিলেন মো. শাহজাহান ভূঁইয়া, মো. নাহিদ ভূঁইয়া, মো. রাজু ভূইয়া, মো. জামাল, মো. গিয়াস উদ্দিন, মো. সাত্তার ভূঁইয়া, মো. কবির, মো. লিয়াকত চোকদার, মো. হেলাল উদ্দিন, মো. ইমরান হোসেন, আ. কাইয়ুম, মো. ফিরোজ, মো. আরিফ, কালাম, সিরাজ, মো. হাবিব ও জাফরসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
খেলায় রেফারির দ্বায়িত্ব পালন করেন মো. জালাল উদ্দিন, মো. আলাউদ্দিন ও মো. শাহাদাত হোসেন। নূরপুর প্রিমিয়ার লীগের মিডিয়া পার্টনার নববাংলা ও জাগ্রত জনতা।
