নিজস্ব প্রতিবেদক: ঢাকার দোহার উপজেলার শিলাকোঠা এলাকা থেকে দোহার উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য সিরাজুল ইসলাম শরিফের গ্যারেজ থেকে ২টি অটো গাড়ী চুরি হয়েছে। গত শুক্রবার রাত আড়াইটার দিকে গ্যারেজ থেকে ২টি গাড়ি তালা কেটে বের করে নিয়ে যায়। দোহার থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে দোহার উপজেলায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
