দোহারে মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত এক

নিজস্ব প্রতিবেদক: ঢাকার দোহার উপেেজলায় মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সোহাগ  (২৫) নাম এক যুবক নিহত হয়েছে। বৃহস্পতিবার দুপরে উপজেলার পালামগঞ্জের কবরস্থান এলাকায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সোহাগ নিহত হয়। নিহত সোহাগ জামালচর এলাকার এনাই এর ছেলে। সোহাগ মানসিক ভারসাম্যহীন বলেও জানা যায়। নিহত সোহাগ মোটরসাইকেলের পিছনে বসা ছিলেন সে মোটরসাইকেলটি চালাচ্ছিলেন একই এলাকার শাহজাহানের ছেলে শাওন।
হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ১২ টার দিকে পালামগঞ্জের কবরস্থানের সামনে দুই মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ হয়। গুরতর আহত হয় সোহাগ। তাৎক্ষনিক ভাবে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক সোহাগকে মৃত ঘোষণা করে। সোহাগের মৃত্যু খবরে ভয় পেয়ে হাসপাতাল থেকে পালিয়ে যায় শাওনসহ অন্যান্য আহতরা।
এ বিষয় দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রেজাউল করিম সতত্যা নিশ্চিত করেন, খবর পেয়েছি হাসপাতালে পুলিশ পাঠিয়েছি, তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *