দোহারে মীনা দিবস উদযাপন

নিজস্ব প্রতিবেদক : ঢাকার দোহার উপজেলায় মীনা দিবস পালন করা হয়েছে। শনিবার (২৪ সেপ্টেম্বর) সকালে দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি র‌্যালি বের হয়ে উপজেলার রতন চত্বর প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা প্রাঙ্গনে এসে এক সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে শেষ হয়।

দোহার উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা সৈয়দা পারভীন, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মারুফুল ইসলামসহ উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীগণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *