মো.কামাল হোসেন : মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) ঢাকার দোহার উপজেলার মাহমুদপুর খানবাড়ী জামে মসজিদ ও রাহমানিয়া কারিমিয়া মাদরাসার উদ্যোগে ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত। মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুফতি সৈয়দ এসাহাক মুহাম্মদ আবুল খায়ের সাহেব, সাহেবজাদা পীর সাহেব চরমোনাই। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার থানা মুজাহিদ কমিটির সদর মাওলানা হাফিজুর রহমান, কুলছরি মাদরাসার মোহতামিম মুফতি মাসুদুর রহমান। মাহফিলে সভাপতিত্ব করেন মাহমুদপুর খানবাড়ী মসজিদ ও রাহমানিয়া কারিমিয়া মাদরাসার সভাপতি হাজী আব্দুল রহমান খান।
