মো.কামাল হোসেন: দোহারের মাহমুদপুরে ইসলামি শাসনতন্ত্র ছাত্র আন্দোলন মাহমুদপুর ইউনিয়ন শাখার আয়োজনে বিজয় দিবস উপলক্ষে সাইকেলে র্যালি করা হয়। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ১৬ ই ডিসেম্বর সকালে মাহমুদপুর ইউনিয়নের নারানপুর বায়তুল আমান দারুল উলূম মাদরাসা থেকে জাতীয় পতাকা হাতে সাইকেল র্যালি বের হয়ে ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদিক্ষণ করে সাবেক চেয়ারম্যান ইউনুস আলি খানের মোড়ে এশে শেষ হয়। ইসলামি শাসনতন্ত্র ছাত্র আন্দোলন মাহমুদপুর ইউনিয়ন শাখার সভাপতি মো.জামাল হোসেনের নেতৃত্বে র্যালিতে উপস্থিত ছিলেন ঢাকা জেলা পশ্চিমের মাদরাসা বিষয়ক সম্পাদক মো.আল আমিন, মাহমুদপুর ইউনিয়ন শাখার সহ সভাপতি মারুফ, সাধারণ সম্পাদক মো.রিপন হোসেন, অর্থ সম্পাদক মো. আমিনুল ইসলাম, প্রচার সম্পাদক মো.লিমন, ছাত্র নেতা মিছাল,রাকিব , সুমন প্রমুখ। সাইকেল র্যালি শেষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শহীদদের জন্য দুআ ও মুনাজাত করে সংগঠনটির নেতাকর্মীরা।
