দোহারে মাস্ক না পরায় ১০ জনকে অর্থদণ্ড

দোহারে মাস্ক না পরায় ১০ জনকে অর্থদণ্ড

নিজস্ব প্রতিনিধি : ঢাকার দোহার উপজেলায় মাস্ক না পরায় ১০ জনকে অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার উপজেলার পূর্ব জয়পাড়া বাজার মেইন রোড কলেজ মোড় এলাকায় দোহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্র সম্প্রতি করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় মাস্ক পরিধানসহ অন্যান্য স্বাস্থ্যবিধি প্রতিপালন নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জনসচেতনতামূলক প্রচার, মাস্ক বিতরণ ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
এ সময়ে স্বাস্থ্যবিধি অমান্য করে জনসমাগমস্থলে এসে মুখে মাস্ক ব্যবহার না করার অপরাধে ভ্রাম্যমাণ আদালত ১০জনকে ২ হাজার ৯ শত টাকা অর্থদণ্ড প্রদান করেন এবং জনসাধারণের মাঝে ঢাকা জেলা প্রশাসনের পক্ষ থেকে ৮০টি মাস্ক বিতরণ করেন। দোহার থানা পুলিশ অভিযান পরিচালনায় সহযোগিতা করেন।
দোহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্র বলেন, স্বাস্থ্যবিধি মেনে জনসচেতনতামূলক প্রচার চালাতে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *