ইমরান খান রাজ : চলমান করোনাভাইরাসের ফলে সৃষ্ট পরিস্থিতির শিকার হয়ে যারা অনাহারে বা অর্ধাহারে দিন কাটাচ্ছে সেইসব নিম্ন আয়ের মানুষের মাঝে ত্রাণ প্রদান করে ঢাকার দোহার উপজেলার সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন মানবতার জন্য আমরা। সোমবার (১৩ এপ্রিল) উপজেলার নারিশা, চৈতাবাতর ও পূর্বচর গ্রামের ২০টি দরিদ্র পরিবারের মাঝে ত্রাণ প্রদান করা হয়। রাতের আধারে সংগঠনের সদস্যরা প্রত্যেকের বাড়িতে গিয়ে ত্রাণ হিসেবে চাল, ডাল, আলু, পেয়াজ পৌঁছে দেয়। দরিদ্র মানুষের জন্য এই সামাজিক প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে জানান সংগঠনটির সভাপতি।
