ইমরান খান রাজ: ঢাকার দোহার উপজেলার সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন মানবতার জন্য আমরা এর পক্ষ থেকে আব্দুর রাজ্জাক হাসপাতালে হুইলচেয়ার দেওয়া হয়েছে৷ শনিবার সকালে সংগঠনের সদস্যদের উপস্থিতিতে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে হুইলচেয়ার হস্তান্তর করা হয়। এসময় উপস্থিত ছিলেন আব্দুর রাজ্জাক হাসপাতালের চেয়ারম্যান অধ্যাপক ড. এ আর খান। এসময় তিনি সামাজিক ও মানবিক কাজে সমাজের যুবকদের এগিয়ে আসার আহবান জানান।
হুইলচেয়ার হস্তান্তরের সময়ে আরও উপস্থিত ছিলেন সাইফ আযাদ প্রেম, আশিকুর রহমান, মো. নজরুল ইসলাম, মিলন হোসেন, ইমরান খান রাজ, নাদিম মাহমুদ, বিপুল মাহমুদ, মো. মোয়াজ, তাইজুল ইসলাম প্রমুখ।
