দোহারে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক : ঢাকার দোহারে অভিযান চালিয়ে ইয়াবাসহ বাধন মন্ডল (২৭) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। রবিবার উপজেলার মইতপাড়ার পল্লীবাজার থেকে তাকে গ্রেপ্তার করে র‌্যাব।গ্রেপ্তারকৃত বাধন মন্ডল মুন্সিগঞ্জের শ্রীনগর থানার বালাশুর গ্রামের মৃত নিখিল চন্দ্র মন্ডলের ছেলেরবিবার বিকেলে র‌্যাব-১১, সিপিসি-১ এর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সিনিঃ সহকারী পুলিশ সুপার মো.আবু ছালেহ প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, রবিবার সোয়া তিনটার দিকে দোহারের মইতপাড়া পল্লীবাজারে অভিযান চালিয়ে মাদক বেচাকিনির সময় ১৯৫ পিস ইয়াবাসহ বাধন মন্ডলকে গ্রেপ্তার করে র‌্যাব। গ্রেপ্তারকৃত বাধনের বিরুদ্ধে দোহার থানায় মাদকদ্রব্য আইনে মামলা করা হয়েছে বলে জানান র‌্যাব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *